ফরিদপুর জেলা সংবাদদাতা:
ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রয়ের সময় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকালে উপজেলার আড়পাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত হলেন গ্রামের বাপ্পি মোল্লা (৩৫) এবং তার স্ত্রী নুরজাহান আক্তার (২৮).
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাপ্পি ও নুরজাহান এলাকায় মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকালে উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। অভিযানে ইয়াবা বিক্রির সময় বাপ্পী ও নুরজাহান হাতেনাতে ধরা পড়েন। পরে তাঁদের বসত ঘরে তল্লাশি চালিয়ে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মধুখালী থানার ও পরিদর্শক (এসআই) মোঃ মাসুদ হোসেন জানান, গ্রেপ্তার করা দম্পতি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। বাপ্পি মোল্যার নামে একাধিক মামলাও রয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..