আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

শ্রীপুরে মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডলের বিশাল উঠান বৈঠক

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 53
ছবির ক্যাপশন :

শ্রীপুর,গাজীপুর সংবাদদাতা:
আগামী শ্রীপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ময়দানে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতকরণ ও একটি আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্য নিয়ে ১ নং ওয়ার্ডের বাঘমারা এলাকায় আয়োজিত হলো এক বিশাল উঠান বৈঠক। বৈঠকে স্থানীয়দের উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তুখোড় ছাত্রনেতা, উদীয়মান তরুণ সমাজসেবক এবং আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল।

উঠান বৈঠকে এলাকার নানা সমস্যা, নাগরিক ভোগান্তি নিরসন এবং অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয়। এলাকার মুরুব্বি ও তরুণ প্রজন্মের ব্যাপক উপস্থিতিতে সভাটি কার্যত জনসভায় রূপ নেয়।

বৈঠকে ১ নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির নিশ্চয়তা, রাস্তাঘাটের আধুনিকায়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় সাধারণ মানুষ তাদের নানা সমস্যার কথা মেয়র পদপ্রার্থীর সামনে তুলে ধরেন এবং তিনি গুরুত্ব সহকারে তা শোেনেন ও সমাধানের আশ্বাস দেন।

উপস্থিত জনতার ভালোবাসায় আপ্লুত হয়ে মেয়োর পদপ্রার্থী নাসিম মন্ডল বলেন:
শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য এবং বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি কোনো শাসক হতে চাই না, আপনাদেরই সন্তান হিসেবে জীবনভর সুখ-দুঃখে পাশে থাকতে চাই। তরুণদের শক্তি ও মুরুব্বিদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এক নতুন শ্রীপুর গড়ে তুলব।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় মুরুব্বি এবং তরুণ সামাজিক কর্মীরা নাসিম মন্ডলের সমাজসেবামূলক কর্মকাণ্ড ও তরুণ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। ওয়ার্ডের বাসিন্দারা জানান, রাজনৈতিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার কারণে নাসিম মন্ডল তরুণ সমাজের আইকন হয়ে উঠেছেন। তারা একবাক্যে তার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল আগামী নির্বাচনে শ্রীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডবাসীসহ সমগ্র পৌরবাসীর নিকট আন্তরিক দোয়া, ভালোবাসা এবং সার্বিক সমর্থন প্রত্যাশা করেন। সভা শেষে তিনি স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement