আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

নবাগত পুলিশ সুপারের সঙ্গে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 78
ছবির ক্যাপশন :

তিমির বনিক,মৌলভীবাজার সংবাদদাতা:
কথার নয় কাজে বিশ্বাসী"মন্তব্য করে মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম বলেছেন,"কোনো আনুষ্ঠানিক পরিচয় নয়, বরং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিজের কাজের মাধ্যমেই আমি সবার সাথে নতুন পরিচয় গড়ে তুলতে চাই।"
বৃহস্পতিবার (২রা জুলাই ২০২৬) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে নবাগত এসপি মো. মনিরুল ইসলাম বলেন, "সরকারি জরুরি নির্দেশনার পর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমি মৌলভীবাজারে এসে দায়িত্বভার গ্রহণ করেছি। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে আমি সাংবাদিকদের তথ্য ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করি।
মাদক নির্মূলে নিজের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে পুলিশ সুপার বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে সামাজিক সচেতনতা এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মতবিনিময় সভায় সাংবাদিকরা মৌলভীবাজারের ট্রাফিক, যানজট সমস্যা, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, ডাকাতি, গরু চুরি, অপরাধ ভূয়া আইডি দিয়ে অপরাধসহ নিয়ন্ত্রণসহ সাধারণ মানুষের নানাবিধ সমস্যার কথা নবাগত পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন সমস্যার বস্তুনিষ্ঠ তথ্য ও খোলামেলা বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং জেলাবাসীর নিরাপত্তায় সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভার শেষ পর্যায়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের হাতে মৌলভীবাজার  অনলাইন প্রেসক্লাবের বিশেষ প্রকাশনা স্মরণিকা  “মুক্তবলি” তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের  সভাপতি খালেদ চৌধুরী, সহ-সভাপতি ও সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ,  সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, সহসভাপতি, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, রিপন আহমদ, সাংবাদিক  আব্দুল বাছিত খান, চিনু রঞ্জন তালুকদারসহ অন্যান্য সাংবাদিক সংগঠন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement