আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026
  • সংবাদটি দেখেছেন: 51
ছবির ক্যাপশন :

আনিসুর রহমান মানিক,জেলা সংবাদদাতা,পঞ্চগড় :
পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্র্যামমান আদালতের বিচারক ও আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী ৩ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন। 

বুধবার (২২ জুলাই) সকালে দণ্ডপ্রাপ্তদের ভ্র্যামমান আদালতের নির্দেশে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান।

আটোয়ারী থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইম এর সার্বিক দিকনির্দেশনায় আটোয়ারী থানা পুলিশের একটি দল আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় ওই এলাকার মহেন চন্দ্রের ছেলে সুব্রত চন্দ্র (২৩), আলমগীরের ছেলে আরমান আলী (২২) এবং মৃত মজিব উদ্দিনের ছেলে লিয়াকত আলীর (২৫) এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। 

মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।  পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement