আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 15
ছবির ক্যাপশন :

ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠি সদর উপজেলার প্রখ্যাত পর্যটনকেন্দ্র ৫নং কীর্ত্তিপাশা ইউনিয়নের ভিমরুলী পেয়ারা বাগান ও বিশ্বখ্যাত ভাসমান পেয়ারা বাজারে ডিজে সিস্টেম, লাউড স্পীকার এবং হাই-ভলিউমের সাউন্ড সিস্টেম ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করতে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার ২৯ জুলাই সকালে ঝালকাঠি সদর উপজেলার   নির্বাহী অফিসার (ইউএনও) সেগুফতা মেহনাজ স্বয়ং এই পরিদর্শনে অংশ নেন। সম্প্রতি কিছু পর্যটক কর্তৃক অতিরিক্ত শব্দে গান বাজানো ও লাউড স্পীকার ব্যবহারের ফলে স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য এবং সাধারণ পর্যটকদের স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির সহকারী পরিচালক এবং ৫নং কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এ সময় প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষ ভিমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং এর শান্ত পরিবেশ বজায় রাখতে নৌকা ও ট্রলারে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বা ডিজে বাজানো থেকে বিরত থাকার জন্য পর্যটক ও ট্রলার চালকদের প্রতি কঠোর নির্দেশ প্রদান করেন। নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
স্থানীয় এলাকাবাসী ও সচেতন পর্যটকরা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই পদক্ষেপের ফলে ভিমরুলীর ঐতিহ্যবাহী পেয়ারা বাজারের শান্ত ও মনোরম পরিবেশ অক্ষুণ্ণ থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement