আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৭নং গোসিংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা দিন দিন জমে উঠেছে, এরই মধ্যে সৎ শিক্ষিত ও সমাজসেবক হিসেবে পরিচিত লুৎফর প্রধান আলম গণসংযোগ ও উন্নয়ন ভাবনা নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা ব্যাপক প্রচারণা চালিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতার কামনা করেছেন। ইঞ্জিনিয়ার লুৎফর রহমান প্রধান, মরহুম আব্দুস সালাম মেম্বারের ছেলে ও মরম আব্দুল কাদের চেয়ারম্যানের নাতি। আই টি ই টি বাংলাদেশের সাবেক নিয়োগ ও বিনিয়োগ সম্পাদক ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাজীবনের তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচ এস সিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি বলেন,গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে একটি আধুনিক স্বচ্ছ জবাবদিহিতামূলক জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান।। এবং মাদক মুক্ত সমাজ গঠন রাস্তাঘাটের উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ ও সার্বিক উন্নয়নের কাজ করাই আমার মূল লক্ষ্য।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..