মোঃ ফরহাদ স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় ৬ নং উজিলাব গ্রামে কর্ণপুর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কেন্দ্র করে দায়ের করা সি আর মোকদ্দমা নং-১৫৪০/২০২৬-এ ৩ নম্বর আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করাকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন নবি হোসেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ২টায় শ্রীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি বিভিন্ন নথিপত্র উপস্থাপন করে বলেন, মামলার ঘটনায় তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত ও ব্যবসায়িকভাবে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে এ মামলায় আসামি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে নবি হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রাজনীতি করে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য উপস্থাপন করে সি আর মোকদ্দমা নং-১৫৪০/২০২৬-এ তার নাম অন্তর্ভুক্ত করেছে। তিনি দাবি করেন, মামলায় উত্থাপিত অভিযোগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করা হলে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যাবে না। তাই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিচারব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি আশা করেন, তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..