আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দেশব্যাপী আলোচনা সভা মনোহরদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ শহীদুল ইসলাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত সালথা প্রেসক্লাবের নতুন টিনশেড ভবন উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‎বেনাপোল সীমান্তে অবৈধ মালামাল আটক ‎ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা নড়াইলে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চা খেতে গিয়ে রক্তাক্ত সাইফুল, সেনবাগে দুই পক্ষের মারামারি বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক বুড়িচংয়ে শিক্ষার্থীদের স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনার মেলা অনুষ্ঠিত ‎শীঘ্রই খুলছে ট্যুরিস্ট ভিসা: বেনাপোলে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‎ ভোমরা সীমান্তে ১১ দলের হুঁশিয়ারি: দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যা প্রধানমন্ত্রীর শনিবার কক্সবাজার সফর, উন্নয়ন উদ্বোধন ও জনসভাসহ ব্যস্ত কর্মসূচি
Banner Advertisement

গফরগাঁও,পাগলাবাসীকে শান্তি ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 40
ছবির ক্যাপশন :

আল আমিন খান,গফরগাঁও সংবাদদাতা:
ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু দেশ ও এলাকার শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি গফরগাঁও-পাগলাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নিরাপদ, মানবিক ও উন্নত গফরগাঁও উপজেলা, পৌরসভা এবং পাগলা গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য ও দুর্নীতি দূরীকরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের সৃষ্ট সব সমস্যার সমাধান অল্প সময়ে সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু মহল পরিকল্পিতভাবে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সকল নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
বার্তার শেষে তিনি গফরগাঁও-পাগলাবাসীর সহযোগিতা কামনা করে বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ, সবার আগে আমাদের প্রিয় গফরগাঁও-পাগলা

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement