আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 65
ছবির ক্যাপশন :

মকবুল হোসেন,ময়মনসিংহ সংবাদদাতা
দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহে তিন দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা ২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায়  জেলা পরিষদ প্রাঙ্গণ, ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে  আজ ৯ জুন মঙ্গলবার এর উদ্বোধন হয়। ময়মনসিংহ অতিরিক্ত বিভাগ কমিশনার জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ।

প্রধান অতিথি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনধারা পরিবর্তন করে দিচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির সুফল আমাদের জীবনকে করেছে অবিশ্বাস্য রকমের সহজ, নিরাপদ এবং গতিশীল।  কোনো দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে হলে অবশ্যই সে দেশে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তির বিকাশ করা জরুরি। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা আয়োজনগুলোকে গতানুগতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃতপক্ষেই বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি বিকাশের জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিকতার সাথে সহযোগিতা ও কাজ করে যাচ্ছে।  গবেষণা ও সৃজনশীল কাজে আমাদের তরুণ ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে হবে। পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধতা না রেখে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে, যাতে করে আমরা নিজের ও দেশের কল্যাণ এবং পৃথিবীর কল্যাণে কাজে লাগতে পারি।

সভাপতি বলেন, বিজ্ঞান মেলার মতো এসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিভা বিকাশের একটি সুযোগ পেয়ে থাকে। এই প্রতিভাগুলোকে  দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের তাদেরকে আরো উৎসাহিত এবং সহযোগিতা করতে হবে। আজকে যেসব শিক্ষার্থী এই অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন জেলা থেকে তাদের প্রকল্প নিয়ে এসেছে , হতে পারে এখান থেকে যেকোন একটি প্রকল্প আমাদের দেশ, জাতি এবং বিশ্বের কাজে লাগতে পারে। তাই আমাদের যার যার অবস্থান থেকে গবেষণা ও প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে।

 অনুষ্ঠানে অরোও উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement