আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

নড়াইলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 98
ছবির ক্যাপশন :

মোঃ রাসেল শেখ,নড়াইল:
নড়াইলে পুলিশের অভিযানে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ শহিদ হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত শহিদ হোসেন যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি অভিযানিক দল শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শহিদ হোসেনকে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগের ভেতরে দুটি কার্টনে রাখা ৫৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, “সকালে একটি যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement