আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

নানা আয়োজনে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন :

আনিসুর রহমান মানিক,পঞ্চগড়জেলা সংবাদদাতা:
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পঞ্চগড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের আয়োজনে বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন। 
এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পঞ্চগড় পুলিশ সুপার মোঃ আবু সাইম বলেন, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে পরিবেশ সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজিব টুলু।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মো: ইকবাল হোসাইন।তিনি পরিবেশ সংরক্ষণে সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,গণমাধ্যম কর্মী,  জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement