আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 70
ছবির ক্যাপশন :

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ রাজা হাসান রাজু(২৯) ও রাফায়েল হাসান হৃদয়(১৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর। তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা। উদ্ধারকৃত তিন হাজার পিস ইয়াবার বাজার মূল্য ১৫ লাখ টাকা। 

সোমবার, (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা রাস্তায় একটি ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।

গ্রেপ্তারকৃত রাজা হাসান রাজু(২৯) বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে ও রাফায়েল হাসান হৃদয় (১৮) পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে ।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা রাস্তার ওপর একটি ব্যাটারি চালিত ইজিবাইক সিগন্যাল নিয়ে গতিরোধ করা হয়। এসময় ইজিবাইকের ভিতরে বসে থাকা ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের তল্লাশি করা হলে রাজুর প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও আরেক আসামী হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তিন হাজার পিস ইয়াবার বাজার মূল্য পনের লাখ টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সম্পর্কে আপন মামা-ভাগিনা এবং তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে যৌথভাবে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করে আসছে।


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement