আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

ঈদ উপহারে স্বজনপ্রীতির অভিযোগ: ধামইরহাটে বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের মানববন্ধন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 91
ছবির ক্যাপশন :

মোঃ আবিদ হাসান,ধামইরহাট (নওগাঁ)
 নওগাঁর ধামইরহাটে ঈদ উপহারের নগদ অর্থ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভিক্ষুক ও দুস্থ জনগোষ্ঠীর সদস্যরা। বৃহস্পতিবার (৫ জুন) উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও অতিদরিদ্র মানুষ ‘মিসকিন ও ভিক্ষুক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ঈদ উপলক্ষে দুস্থ ও ভিক্ষুকদের জন্য বরাদ্দকৃত নগদ অর্থ প্রকৃত উপকারভোগীদের না দিয়ে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তি ও নেতা-কর্মীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এতে শত শত অসহায় পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে বলে তারা দাবি করেন।
বিক্ষোভকারীদের ভাষ্য, প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে পাঠানো বিশেষ ঈদ উপহার প্রকৃত দরিদ্রদের হাতে পৌঁছানোর কথা থাকলেও স্থানীয় পর্যায়ে প্রভাব খাটিয়ে তালিকা প্রণয়নে অনিয়ম করা হয়েছে। ফলে অনেক ভিক্ষুক, দিনমজুর ও হতদরিদ্র পরিবার কোনো সহায়তা পাননি।
সমাবেশে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত উপকারভোগীদের মাঝে পুনরায় সরকারি অনুদান বিতরণের দাবি জানান। একই সঙ্গে তারা বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন ও বিক্ষোভে প্রায় ১৫০ থেকে ২০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন বলে আয়োজকদের দাবি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement