আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 26
ছবির ক্যাপশন :

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বাল্যবিবাহ রোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব মোকাবেলায় সমম্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়।

আজ বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আল ফাহাদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান মোল্যা, সালথা থানার পরিদর্শক (তদন্ত)ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আজাদ জনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শাহিনুল ইসলাম, উপজেলা জামায়াতে আমির আবুল ফজল মুরাদ সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা। 
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা পাশাপাশি মাদকের বিস্তার রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহের বন্ধে সচেতনা বৃদ্ধি সামাজিক সংঘাত নিরসন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে করণীয় বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। 
সভাপতির বক্তব্য ইউএনও দবির উদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম কর্মী ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, এবং গুজব প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। 

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement