আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউজ ও ৮ নং ওর্য়াডের পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ বটতলা মন্দির এলাকায় বুধবার সকালে পৌরসভার ময়লার ভাগাড়ের কারনে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ করেছে পৌরবাসী। 
বিক্ষোভ সূত্রে জানা যায়, পৌর সভার বটতলা মন্দির  এলাকায় খোলা আকাশের নিচে যত্রতত্র  ময়লা আর্বজনা ফেলার কারনে বিষাক্ত গ্যাস, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে। বিশেষ করে  শিশু, কিশোর, বয়স্করা শ্বাসকষ্ট, আল্যার্জি,  ডাইরিয়া ও ত্বকের সমস্যার ভুগছেন বলে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রাতে দুর্গন্ধে ঘুমাতে পারেনা। বৃষ্টি হলে আবর্জনা,  দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। রান্নাবান্না ঠিক মত করা যাচ্ছে না। খাবারে মাছি পড়ছে ফলে রোগব্যাধি দেখা দিচ্ছে। বর্জ্যের  দুর্গন্ধের কারণে বসতবাড়িতে নাকে কাপড় বা রুমাল চেপে থাকতে হচ্ছে। দুর্গন্ধের কারণে খাবার খাওয়ায় সমস্যা হচ্ছে।  মশা মাছি অতিষ্ঠ করেছে জনজীবন।  শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা আর্বজনার দুর্গন্ধে  কারনে শিক্ষার্থীরা রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে। 
নাজিম ও বাবুল হাওলাদার বলেন, পৌরসভার বর্জ্য ফেলার কারনে বাড়ছে নানান রোগব্যাধি। দুগন্ধে ভাত খেতে পারিনা। বাসাবাড়ির  ভাড়াটিয়া দুর্গন্ধ সব চলে যাচ্ছে।  শিশুদের নিয়মিত পাঠদানে সমস্যা হচ্ছে। মন্দির, দোকানপাট, মসজিদ বাসাবাড়িতে বসবাস করা বিঘ্ন ঘটছে। 
রোকন জানান, আর্বজনা ও বর্জ্যের কারনে আমার দুটি সন্তান অসুস্থ । অসুস্থতার কারনে আমি কাজে যেতে পারছিনা। এতে করে আমার পরিবারের ভরণপোষণ করা কঠিন হয়ে পড়ছে। 
নজরুল ইসলাম , আমিরুল ইসলাম , জীবন চন্দ্র, সাজিদ মিয়া, নাজমূল আলম, মালা জানান, বর্জ্যের ভাগাড়ের কারনে বাড়ছে নানান রোগব্যাধি, শিশু ও বয়স্কদের শ্বাস নিশ্বাসে  কষ্ট হচ্ছে। খাবার  রান্না করা, খাবারের মাছি বসছে। দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে নানান ধরনের রোগব্যাধি দেখা দিচ্ছে। দ্রুত পরিবেশ ফিরিয়ে আনতে   এই আর্বজনা ফেলা বন্ধ করতে হবে ও বর্জ্য  সরিয়ে ফেলতে হবে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বলেন, এ এইচ এম ফখরুল হোসাইন বলেন পৌরসভার পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement