আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

নবীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে যাতায়াতের জন্য রিক্সা ও সুস্থার জন্য চেক প্রদান করলো: প্রিয়জন গ্রুপ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 160
ছবির ক্যাপশন :

নবীগঞ্জ হবিগঞ্জ সংবাদদাতা:
 নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও শুভকাখিত সংগঠন প্রিয়জন গ্রুপ মঙ্গলবার (৬ জুলাই) বিকালে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণির শারিরীক প্রতিবন্ধী শিক্ষার্থী মো: মোবাশ্বির আলম এর চিকিৎসার জন্য ভরণপোষণ ও স্কুলে যাওয়া আসার জন্য একটি অটোরিক্সা প্রদান করা হয়েছে। এতে ঐ শিক্ষার্থীর জন্য ব্যায় হয় প্রায় পৌন ৫ লক্ষ টাকা। অটোরিক্সা ও চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
সিলেট বারের এডভোকেট ও অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মেহাম্মদ আবুল ফজল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে 
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট লন্ডনের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, 
 বিশিষ্ট সমাজ সেবক ও ১০ নং দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ,ক,ম ফখরুল ইসলাম কালাম, হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সহ সভাপতি ও ডাইরেক্টর শাহ মোস্তাকিম আলী প্রিন্স, লন্ডন প্রবাসী সমাজ সেবক রহিম শাহ, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইকবাল বাহার তালুকদার, সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম সহ সাবেক ও  বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
প্রিয়জন গ্রুপের প্রবাসী সদস্যবৃন্দের আর্থিক সহায়তা প্রদানে বিশেষ অবদান রাখায় তাদের সুস্থতা কামনা করে অত্র প্রতিষ্ঠানের প্রভাষক মাওলানা জিয়াউর রহমান মীর এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement