আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

অবশেষে নওগাঁর সাপাহার সীমান্তে পুশইনের শিকার ৯ জনকে ফেরত নিল বিএসএফ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026
  • সংবাদটি দেখেছেন: 70
ছবির ক্যাপশন :

মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
অবশেষে নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী-আদাতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টার শিকার ৯ জন ব্যক্তিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেরত নিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জুন গভীর রাতে ভারতের ২৯ ব্যাটালিয়ন বিএসএফের এলোনপুর ক্যাম্পের সদস্যরা ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ৯ জনকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪ নম্বর মেইন পিলার এলাকার মাধ্যমে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

এ সময় আদাতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত ও দৃঢ় অবস্থান গ্রহণ করলে বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। তখন পুশইনের শিকার ব্যক্তিরা আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) উক্ত এলাকায় পর্যবেক্ষণের সময় ভারতীয় সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিদের আর অবস্থান বা চলাচল দেখা যায়নি। এ অবস্থায় বিজিবির ধারণা, রাতের কোনো এক সময় বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।

এ বিষয়ে ১৬ বিজিবি (নওগাঁ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, বর্তমানে ঘটনাস্থলসহ নওগাঁ জেলার সব সীমান্তবর্তী এলাকায় বিজিবির পক্ষ থেকে নিবিড় নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement