আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

নারায়ণগঞ্জ বন্দরে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী কায়দা হামলায় স্বামী-ভাসুর আহত(৩)

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 69
ছবির ক্যাপশন :

বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ উঠেছে। সরুফা আক্তার আসমা , তার স্বামী ও ভাসুর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে আসমা আক্তার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে বন্দর থানাধীন বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সরুফা আক্তার আছমা (৩৬) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আবু হানিফ (৪৭), দেলোয়ার হোসেন (৫০), আলমগীর (৪৫), রোকেয়া বেগম (৬৫) এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বাদীপক্ষের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে একটি মামলার আবেদনও চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, রোববার ওই বিরোধপূর্ণ জমি সংক্রান্ত মামলার তদন্তের অংশ হিসেবে দেউলী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ফারজানা আক্তার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করছিলেন। এ সময় অভিযুক্তরা দলবদ্ধ হয়ে বাদীপক্ষের ওপর হামলা চালায়।

বাদীর অভিযোগ, অভিযুক্ত আবু হানিফ রামদা চাবাতি দিয়ে তার স্বামীকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাসুর মো. আশরাফ উদ্দিনের মাথায়ও আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া অভিযুক্ত রোকেয়া বেগম বাদীর চুলের মুঠি ধরে গলায় চাপ দেন এবং অন্য অভিযুক্তরা কিল-ঘুষি মেরে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই সঙ্গে বাদীর ছেলেদের হত্যা করে গুম করার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাদীর স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে অভিযোগে জানানো হয়।

এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সরুফা আক্তার আছমা।

বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান ঘটনা সততা যাচাই তদন্ত করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement