আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান
Banner Advertisement

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে গেছে

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 55
ছবির ক্যাপশন :

মোঃ গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ 
পানি বাড়ছে রাজশাহীর পদ্মায়। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে পদ্মা নদীর পানি। গেল ২৪ ঘণ্টায় পদ্মার রাজশাহী পয়েন্টে পানি বেড়েছে দশমিক ৩১ সেন্টিমিটার। বর্তমানে রাজশাহী পয়েন্টে ১০ দশমিক ৯০ সেন্টিমিটার পদ্মার পানি প্রবাহিত হচ্ছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ বলছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 


রোববার (১২ জুলাই) সকাল ৯টায় রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পাউবো পানি পরিমাপ করে।

রাজশাহী পাউবো সূত্রে জানা গেছে, গেল জুন মাসের শেষের দিক থেকে রাজশাহীর পদ্মায় পানি বাড়তে থাকে। সর্বশেষ গত শনিবার (৪ জুলাই) সকাল ৯টায় পদ্মার পানি ছিল ১০ দশমিক ৫৩ সেন্টিমিটার। তার এক সপ্তাহের মাথায় পদ্মার পানি বেড়েছে ১০ দশমিক ৫৯ সেন্টিমিটারে।

৭ থেকে ৯ জুলাই পর্যন্ত পদ্মার পানি প্রবাহিত হয়েছে ১০ দশমিক ৩৪ সেন্টিমিটার। এই দিনগুলোতে শূন্য দশমিক ৩ সেন্টিমিটার কমে পদ্মার পানি প্রবাহিত হয়। ১০ জুলাই থেকে ফের বাড়তে থাকে পদ্মার পানি। এদিন সকাল ৯টায় পদ্মার পানি প্রবাহিত হয়েছে ১০ দশমিক ৪১ সেন্টিমিটারে। এছাড়া গতকাল শনিবার (১১ জুলাই) রাজশাহী পয়েন্টে ১০ দশমিক ৫৯ সেন্টিমিটার পদ্মার পানি প্রবাহিত হয়েছে।  
 
সরেজমিনে দেখা গেছে, পদ্মা নদীর বুকে জেগে ওঠা ছোট চরগুলোতে পানি উঠতে শুরু করেছে।


নৌকার মাঝি সাইফুল ইসলাম বলেন, গেল কয়েকদিন থেকে পদ্মায় পানি বাড়ছে। নতুন পানির সঙ্গে ভেসে আসছে কুচুরিপানা। কুচুরিপানা আসা মানে পদ্মার পানি বাড়া। আষাঢ় মাস শেষভাগে। পদ্মার পানি কমা-বাড়ার মধ্যে থাকে। শ্রাবণের শেষভাবে এসে প্রচুর পানি বাড়ে।

পদ্মা পাড়ের সাতবাড়িয়া এলাকার নজরুল বলেন, বর্ষা মৌসুমে পদ্মার পানি বাড়ে। তখন কুচুরিপানা ভেসে আসে। বছরের অন্য কোন সময় এভাবে কুচুরিপানা ভেসে আসে না।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, পদ্মার পানি বাড়ছে। যদিও সামান্য, তবুও বাড়ছে। রোববার সকাল ৯টায় রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পদ্মার পানি পরিমাপ করে দেখা গেছে ১০ দশমিক ৯০ সেন্টিমিটার। রাজশাহীতে পদ্মার বিপৎসীমা হলো ১৮ দশমিক ৫০ মিটার। এর ৭ দশমিক ৬ সিন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement