আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দেশব্যাপী আলোচনা সভা মনোহরদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ শহীদুল ইসলাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত সালথা প্রেসক্লাবের নতুন টিনশেড ভবন উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‎বেনাপোল সীমান্তে অবৈধ মালামাল আটক ‎ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা নড়াইলে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চা খেতে গিয়ে রক্তাক্ত সাইফুল, সেনবাগে দুই পক্ষের মারামারি বুড়িচংয়ে কিশোর গ্যাং লিডার ছাব্বির আটক বুড়িচংয়ে শিক্ষার্থীদের স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনার মেলা অনুষ্ঠিত ‎শীঘ্রই খুলছে ট্যুরিস্ট ভিসা: বেনাপোলে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‎ ভোমরা সীমান্তে ১১ দলের হুঁশিয়ারি: দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যা
Banner Advertisement

এন এম নাসিরুদ্দিন নোয়াখালীর নতুন এসপি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026
  • সংবাদটি দেখেছেন: 14
ছবির ক্যাপশন :

প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের,নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীতে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। জেলার পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। একইসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে বর্তমান পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি নোয়াখালী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত চারটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ একাধিক অপরাধমূলক ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়।
এ অবস্থায় প্রশাসনের উচ্চ পর্যায়ে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পর পুলিশ প্রশাসনে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

নতুন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ মিডিয়া বিভাগে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, গণমাধ্যম ব্যবস্থাপনা এবং প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তিনি পুলিশের অভ্যন্তরে একজন পরিচিত কর্মকর্তা হিসেবে বিবেচিত।

এদিকে নোয়াখালীর নতুন এসপি হিসেবে এন এম নাসিরুদ্দিনের যোগদানকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নতুন উদ্যোগের প্রত্যাশা করছেন জেলার সচেতন মহল।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement