মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিলে পৌরসভা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টায় চাটখিল ভীমপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, সদস্য সচিব জিএস ফরিদ আহমেদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল ও সদস্য সচিব আহসানুল হক মাসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান সামছুল আরেফিন শামিম, উপজেলা বিএনপির যুগ্ম আলা উদ্দিন ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ, গোলাম মোস্তফা ভুইয়া, ওমর ফারুক ভিপি, মোঃ ইউনুছ, যুগ্ম আহ্বায়ক মহিন তরফদারসহ চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুম মোহাম্মদ আলী তরফদারের রাজনৈতিক জীবন, অবদান ও আদর্শের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..