আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

নবীগঞ্জের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী তালিকা থেকে বাদ পড়লেন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 82
ছবির ক্যাপশন :

নবীগঞ্জ (হবিগঞ্জ) 
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি র্বষণের ফলে চলতি বোর মৌসমে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারিভাবে ভর্তুকির তালিকা প্রণয়ন করা হয়৷ সেই তালিকা থেকে প্রকৃত কৃষকের নাম বাদ পড়ায় নবীগঞ্জ  উপজেলার করগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শেরপুর গ্রামের মোঃ সাদ্দিক মিয়া ও অলিউর রহমান নামের দুই কৃষক একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে ক্ষতিগ্রস্থ কৃষককের পক্ষে দায়ের করেছেন৷ 
গতকাল রবিবার (২১জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তারা  উপস্থিত হয়ে উক্ত লিখিত অভিযোগ দায়ের করেন৷ সরকার ঘোষিত কৃষি ভর্তুকির তালিকায় চরম অনিয়ম ও উদাসিনতায় নানান অভিযোগ পাওয়া দেখা গেছে। 
মাঠ পর্যায়ে সঠিক যাচাই বাচাই না করায়  এলাকার বহু প্রকৃত, দরিদ্র, প্রান্তিক কৃষকের নাম তালিকা থেকে বাদ পড়েছে। 
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে,উপজেলা কৃষি কর্মকর্তা উক্ত ওয়ার্ডের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত না করিয়া কতিপয় অসাধু ব্যক্তি দ্বারা তাদের মনগড়া ভাবে অকৃষিজীবীদেরকে ক্ষতিগ্রস্ত কৃষক দেখাইয়া নামের তালিকা প্রস্তুত করেন৷ 
এর বিপরীতে এমন অনেকের নাম অন্তর্ভুক্ত হয়েছে যারা সরাসরি কৃষি কাজের সাথে জড়িত নন৷ যার ফলে সরকারের এই মহৎ উদ্যোগের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং প্রকৃত কৃষকেরা চরম ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছেন৷ বর্তমানে ক্রটিপূর্ণ তালিকা স্থগিত করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ও বর্গা কৃষকদের চিহ্নিত করে দ্রুত স্বচ্ছ ও সঠিক তালিকা প্রণয়ন করার দাবী জানান কৃষকরা৷ ফসলি জমি বন্যায় প্লাবিত হওয়ায় অনেক কৃষক পরিবার মানবেতর জীবনযাপন করছেন৷
অপরদিকে, সরকার সারা দেশের ন্যায় নবীগঞ্জ কৃষি অফিস কৃষকের জন্য সার, বীজ, পোকামাকড়ের জন্য কিটনাশক, ধান কাটার মেশিন, ফুলের বীজ ও চারা সহ কৃষক কৃষানূদেী জন্য বরাদ্দা রয়েছে৷ সরকারের পক্ষ থেকে কৃষক/ কৃষাণীদের যে জিনিসপত্র কৃষিকাজের জন্য দেয়া হয়েছে তা ১শ জনের মধ্যে ১০জনও পাননি! কিন্তু উপজেলায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষকদের নামের তালিকা রয়েছে যে তারা এসব পান। সরেজমিনে শতাধিক কৃষকদের সাথে কথা বললে তারা জানান, কখনই তারা সরকারের পক্ষ থেকে সর, বীজ, কিটনাশক, ফুলের বীজ সহ কিছুই পাননি! এবং তাদের নাম ব্যবহার করে যে বা যাহারা এসব এনেছে তাও তারা জানেননা। এ ব্যাপারে সচেতন মহলের লোকজনের দাবী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি সুদৃষ্টি দেন তাহলে কে বা কাহারা প্রকৃত কৃষকদের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে এমন প্রতারনা করছে তা বেরিয়ে আসবে। এবং এর কঠিন শাস্তিমূলক বিচার হলে পরবর্তীতে আর কোন কৃষক সরকারের কোন প্রনোদনা চুরি ও প্রতারণা করার সুযোগ পাবেনা।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement