আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান,ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 87
ছবির ক্যাপশন :

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তীব্র সমালোচনা করে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এটিকে একটি 'অকার্যকর' ও 'দুর্নীতিগ্রস্ত' প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, "দুদকের ভেতরেই দুর্নীতি সবচেয়ে বেশি। যে সময় যে সরকার ক্ষমতায় থাকে, দুদক সে সরকারকে তোষামোদি করে। দুদক একদিকে ছোটখাটো বিষয়ে হয়রানি করে, অন্যদিকে বড় বড় ব্যবসায়ীদের টাকা নিয়ে সার্টিফিকেট দিয়ে দেয়। বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা হিসেবে দুদকের যে ক্যারেক্টার, তা বদলাতে হবে।'

শুক্রবার সকালে নোয়াখালীর চাটখিল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

'কৃষিই সমৃদ্ধি'—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকারের নির্বাচনী অঙ্গীকার '৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ' কর্মসূচি বাস্তবায়ন এবং ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় কৃষকদের মাঝে আমন ধান, মরিচ, সবজি বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যারিস্টার খোকন বলেন, বিগত সরকারের আমলে অনেক ভালো মানুষের চাকরি খেয়ে ফেলা হয়েছে। বর্তমানে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য যে সার্চ কমিটি গঠন করা হয়েছে, তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা আশা করি সার্চ কমিটি এমন ব্যক্তিদের নিয়োগ দেবে যারা শুধু দুর্নীতির বিরুদ্ধে কাজ করবেন, কোনো স্বজনপ্রীতি, দলবাজি বা রাজনৈতিক চাটুকারিতা করবেন না।"

তিনি উল্লেখ করেন, ব্যাংকের ওপর আস্থা হারিয়ে মানুষ ঘরে টাকা জমিয়ে রাখছে, যার ফলে পুনঃবিনিয়োগ ব্যাহত হচ্ছে এবং বেকারত্ব বাড়ছে। এছাড়া রাস্তাঘাট ও সরকারি উন্নয়ন প্রকল্পের দুর্নীতির খতিয়ান তুলে ধরে তিনি বলেন, অনলাইনে একই ফার্ম বারবার কাজ পাচ্ছে এবং কাজের মান খারাপ হওয়া সত্ত্বেও অনেক জায়গায় ইঞ্জিনিয়াররা কাজ শেষ হওয়ার আগেই বিল দিয়ে দিচ্ছেন। যথাযথ মনিটরিং ব্যবস্থা না থাকায় এক বছরের মাথায় রাস্তা ভেঙে যাচ্ছে। এই অবস্থায় তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমার এলাকায় কোনো প্রকার দুর্নীতি বা পুকুর চুরির সুযোগ দেওয়া হবে না।"

স্থানীয় কৃষকদের অধিকার রক্ষায় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, সরকারের নিয়ম অনুযায়ী যে এলাকার ধান, সেই এলাকা থেকেই কিনতে হবে, বাইরের ধান এনে দেওয়া সম্পূর্ণ অবৈধ।

পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং অক্সিজেন সংকট দূর করতে দলমত নির্বিশেষে প্রতিটি পরিবারের সবাইকে অন্তত ১০টি করে চারা গাছ লাগানোর অনুরোধ জানান। চারা কেনার টাকা না থাকলে তিনি নিজ তহবিল থেকে সেই অর্থ জোগান দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে চাটখিল উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ জুনাঈদ আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমান।

ব্যারিস্টার খোকন প্রবাসী পরিবারসহ স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা কঠোরভাবে নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, "জনগণের নিরাপত্তা যে বিঘ্নিত করবে, সে যে দলেরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।" মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের অফিসে বসে না থেকে দৃশ্যমানভাবে কৃষকদের সেবা ও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, সদস্য সচিব ফরিদ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ প্রমুখ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement