আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় একজনকে কুপিয়ে জখম

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন :

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জে মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে এক লাখ বিশ হাজার টাকা, একটি স্মার্ট ও একটি বাটন ফোন ছিনিয়ে নিয়েছে মাদক কারবারি ও তার সঙ্গীরা। এ বিষয়ে ভুক্তভোগী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের সিরাজুল ইসলাম শেরুর পুত্র রফিকুল ইসলাম রফিক এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। একই গ্রামের মজনু মিয়ার পুত্র মুদি ব্যবসায়ী মামুনসহ স্থানীয়রা রফিকের মাদক ব্যবসার প্রতিবাদ করে। গত শনিবার রাতে মামুন দোকান বন্ধ করে বাড়ী ফিরার পথে মাদক কারবারি রফিক, মোক্তার শেখের পুত্র এমরান শেখ, সাইফুল শেখের পুত্র সাইদুল ইসলাম, আজিজ মিয়ার পুত্র মনির হোসেনসহ গোলায়েত হোসেন, সানাউল্লাহ ও অজ্ঞাত ৩/৪ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মামুনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ১ লাখ ২০ হাজার টাকা, একটি স্মার্ট ও একটি বাটন ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার রাতেই মামুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement