আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে দুই যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 68
ছবির ক্যাপশন :

মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:

নওগাঁর পোরশা উপজেলায় এইচএসসি পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে এসে এক প্রক্সি পরীক্ষার্থী ও মূল পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শনিবার (৪ জুলাই ২০২৬) পোরশা সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন মো. জাহিদ হাসান (২১), পিতা– মো. রেজাউল সরদার, গ্রাম– বারিন্দা, থানা– পোরশা, জেলা– নওগাঁ এবং শ্রী বিপ্লব বর্মন (২১), পিতা– শ্রী সময় বর্মন, গ্রাম– গাঙ্গুরিয়া দেওনাপাড়া, থানা– পোরশা, জেলা– নওগাঁ।

জানা যায়, জাহিদ হাসানের প্রবেশপত্র ব্যবহার করে তার বন্ধু বিপ্লব বর্মন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পরীক্ষার্থীর পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে নাম-পরিচয় জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। পরে বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত এসআই (নিঃ) মো. জিয়াউর রহমানকে জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব বর্মন স্বীকার করেন যে, তিনি তার বন্ধু জাহিদ হাসানের পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছেন। পরে পুলিশ ও পরীক্ষা কমিটির সদস্যদের সহায়তায় মোবাইল ফোনে খবর দিলে মূল পরীক্ষার্থী জাহিদ হাসান কেন্দ্রে এসে ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর পুলিশ তাকেও আটক করে।

ঘটনার খবর পেয়ে কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস ঘটনাস্থলে উপস্থিত হন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ২০১৮-এর ৩(ক) ও ১৩ ধারায় উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে পুলিশি প্রহরায় নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement