আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এমপি নাসের রহমানকে নিয়ে এআই ব্যবহার করে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার-১ রাতের আঁধারে অচেনা বন্যপ্রাণীর তাণ্ডব, আতঙ্কে ৩ গ্রামের মানুষ জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা যোগদান সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে টোল কমানোর চিন্তা করছে সরকার রাঙামাটির নানিয়ারচরে ৩০০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে এনজিও সংস্থা এডাব এর সেমিনার অনুষ্ঠিত লংগাইরে উন্নয়নের প্রত্যয়ে জনসমাগম ,সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে পাঁচবিবি বাগজানা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শামীম মন্ডলকে সংবর্ধনা ডিকেএসপির নতুন কমিটি গঠন: মুন্না সভাপতি, কাদের সাধারণ সম্পাদক মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ইউএনও এম.এ মুহাইমিন আল-জিহানকে বিদায়ী সংবর্ধনা গড়েয়া ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন কমিটি গঠন শ্রীমঙ্গল ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন
Banner Advertisement

ডিকেএসপির নতুন কমিটি গঠন: মুন্না সভাপতি, কাদের সাধারণ সম্পাদক

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 17
ছবির ক্যাপশন :

জয়পুরহাট সংবাদদাতা:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (ডিকেএসপি)-এর নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এতে আবু সালেহ মোহাম্মদ মুসা (মুন্না) সভাপতি এবং আব্দুল কাদের (কাজী) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আবু সালেহ মোহাম্মদ মুসা (মুন্না) উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ধরঞ্জী ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক।
সোমবার (৩ আগস্ট) রাতে ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় পুরোনো পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি ও ৪ নম্বর ধরঞ্জী ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন।
নতুন পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি মো. আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক মিন্টু হাসান ও মন্টু ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, কোষাধ্যক্ষ মো. এসমান হোসেন, দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম (মিরাজ), প্রচার সম্পাদক হুমায়ন কবির নয়ন এবং ক্রীড়া সম্পাদক মো. তৌফিক হাসান (নিরব)।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ, নাজমুল ইসলাম, হারুনুর রশিদ, মনির হোসেন ও প্রদীপ মারান্ডী।
নবনির্বাচিত সভাপতি আবু সালেহ মোহাম্মদ মুসা (মুন্না) বলেন, “ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (ডিকেএসপি) একটি ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন। আমাকে সভাপতি নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জেলার গণ্ডি পেরিয়ে এ সংগঠনের সুনাম ছড়িয়ে রয়েছে। সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।
তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাও গড়ে তোলে। নতুন প্রজন্মকে মাদক, মোবাইল জুয়া ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। আমাদের ইউনিয়নের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং তাদের জেলা ও জাতীয় পর্যায়ে তুলে ধরতে আমরা কাজ করব। সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে মাঠমুখী করে একটি সুস্থ, মাদকমুক্ত ও খেলাধুলাবান্ধব সমাজ গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
সভায় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন, বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, প্রবীণ খেলোয়াড় জায়বর আলী, শহিদুল ইসলাম, আজিজুল ইসলাম বাঘাসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement