আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

কটিয়াদীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 84
ছবির ক্যাপশন :

কিশোরগঞ্জ,জেলা সংবাদদাতা:
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সচেতন নাগরিক ও যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বোয়ালিয়া তাহেরা নুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন মোঃ শাহজাহান সিরাজী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি মোঃ আশরাফুল হক দাদন। এ সময় মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, সেলিম হায়দার, নুরুল ইসলাম ফরাজী, মোঃ নাজমুল ইসলাম এবং মোঃ রইছ উদ্দিন।
বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।
সভায় উপস্থিত সকলের কণ্ঠে উচ্চারিত হয় একটাই শ্লোগান,মাদকমুক্ত সমাজ চাই"।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement