আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে খাওয়ার সময়ও ঘুষ নেন রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে পুলিশের শ্রদ্ধা ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার কটিয়াদীতে জাতীয় গণঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে পঞ্চগড় জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি পটুয়াখালীতে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত পাঁচবিবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাঁশদহা ইউনিয়নের আইচপাড়ায় মসজিদের জমি নিয়ে বিরোধ, সমাধান চান দুই পক্ষ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেড়ায় ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১১ কর্মদিবসেই আদালতে অভিযোগপত্র
Banner Advertisement

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১১ কর্মদিবসেই আদালতে অভিযোগপত্র

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :

মোঃ রাসেল শেখ,জেলা সংবাদদাতা নড়াইল:
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করে মাত্র ১১ কর্মদিবসের মধ্যে একমাত্র অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি (৩৫)-এর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু নড়াইলের আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে প্রতিবেশী রবিউল শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিশুটির বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পরদিন সকালে সদর উপজেলার দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় জনতা রবিউল শিকদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ নির্মম ঘটনাকে কেন্দ্র করে নড়াইলে মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হয় এবং দোষীর দ্রুত বিচারের দাবিতে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু জানান, ময়নাতদন্তের প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ ও পর্যালোচনা শেষে মাত্র ১১ কর্মদিবসের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। 

তিনি আশা প্রকাশ করেন, মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement