আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026
  • সংবাদটি দেখেছেন: 61
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক ,কালিয়াকৈর (গাজীপুর)
আসন্ন কালিয়াকৈর  পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ৫নং ওয়ার্ডের সকল পেশাজীবী মানুষের বন্ধু  আল ইসহাক রাব্বি “পরিবর্তন হোক, উন্নয়ন হোক—৫ নং ওয়ার্ড হোক সবার অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে তিনি ইতোমধ্যে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আল ইসহাক রাব্বি অল্প সময়েই সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। এলাকাবাসীর কাছে তিনি একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত। তার লক্ষ্য ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল ওয়ার্ডে রূপান্তর করা।

নির্বাচনী অঙ্গীকারে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। এর মধ্যে রয়েছে—শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, উন্নত ড্রেনেজ ও রাস্তাঘাট নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনপ্রতিনিধি হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।আল সহাক রাব্বি বলেন, “তারুণ্যের শক্তিই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই।”
স্থানীয় বাসিন্দাদের মতে, একজন শিক্ষিত ও উদ্যমী তরুণ নেতৃত্ব হিসেবে আল ইসহাক রাব্বি নির্বাচিত হলে ৫নং ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ  এবং উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement