আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 27
ছবির ক্যাপশন :

মিরসরাই,চট্টগ্রাম সংবাদদাতা:
​চট্টগ্রামের মীরসরাইয়ে পৈতৃক জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা, কুপিয়ে জখম এবং বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। আজ রোববার (২৬ জুলাই) বিকেল ৩টায় উপজেলার 'হোটেল পার্ক ইন'-এ আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব মারাত্মক অভিযোগ তুলে ধরে বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের বাসিন্দা মো. রেজাউল করিম।
​লিখিত বক্তব্যে রেজাউল করিম বলেন, "প্রতিপক্ষ শাকিব ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে রাতের আঁধারে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর সশস্ত্র হামলা চালায়। তারা আমাদের হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে দিনদুপুরে পুনারায় তারা বেআইনিভাবে আমাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। বর্তমানে আমাদের পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।"
​জমি সংক্রান্ত বিষয়ের ব্যাখ্যা দিয়ে তিনি আরও জানান, বিতর্কিত জমিটির বৈধ ও প্রকৃত মালিক তারা নিজেরাই। প্রতিপক্ষের পূর্বপুরুষরা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জমিটি তাদের কাছে বিক্রি করেছিলেন। কিন্তু পরবর্তীতে শাকিব গং জমিটি দখলের উদ্দেশ্যে আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত যাবতীয় নথিপত্র পর্যালোচনা ও শুনানি শেষে আমাদের পক্ষে রায় প্রদান করেন। আদালতের রায়ে হেরে গিয়ে তারা এখন পেশিশক্তি ও সন্ত্রাসী পথ বেছে নিয়েছে।
​বর্তমানে চরম জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে দিন কাটাচ্ছেন জানিয়ে ভুক্তভোগী পরিবারটি স্থানীয় ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রেজাউল করিমের পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ছালেমা আকতার ও মাতা আমেনা বেগম।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement