আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

রাজপথের লড়াকো সৈনিক আরিফুল ইসলাম সজিবকে চেয়ারম্যান পদে দেখতে চায় এলাকাবাসী

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন :

আরিয়ান আহাম্মেদ (হৃদয়) স্টাফ রিপোর্টার:
তৃণমূল থেকে উঠে আসা রাজনীতি ও সমাজসেবার পরিচিত মুখ, রাজপথের লড়াকো সৈনিক মোঃ আরিফুল ইসলাম সজিব আসন্ন পাঁচভাগ ২ নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন। সৎ, সাহসী এই তরুণ এই নেতৃত্বকে ঘিরে এখন সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
এলাকাবাসীর দাবি, সুখ-দুঃখে যাকে সবসময় পাশে পাওয়া যায়, তিনি হলেন মোঃ আরিফুল ইসলাম সজিব। যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজপথে সাহসী ভূমিকা রাখার পাশাপাশি এলাকার উন্নয়নে দীর্ঘদিন ধরে তিনি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় তরুণ ও প্রবীণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারা এবার পরিবর্তনের পক্ষে এবং একজন যোগ্য, তরুণ ও কর্মঠ নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। সেই হিসেবে মোঃ আরিফুল ইসলাম সজিবই তাদের প্রথম পছন্দ।
নিজের পদপ্রার্থিতা নিয়ে মোঃ আরিফুল ইসলাম সজিব বলেন, "আমি পদের লোভে নয়, জনগণের সেবা করতে মাঠে নেমেছি। রাজপথে মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে যেমন সবসময় ছিলাম, আগামীতেও সাধারণ মানুষের অধিকার রক্ষায় সেভাবেই পাশে থাকব। চেয়ারম্যান নির্বাচিত হলে এই এলাকাকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।"
ইতিমধ্যেই সজিবের সমর্থনে এলাকায় নানা রকম গণসংযোগ, উঠান বৈঠক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। সাধারণ ভোটাররা মনে করছেন, দল-মত নির্বিশেষে আরিফুল ইসলাম সজিব চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement