আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 38
ছবির ক্যাপশন :

মোঃ রাসেল শেখ,নড়াইল সংবাদদাতা:
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে মো. আলিনুর ফকিরকে (৩০) হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নিহতের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে খুনিদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুমারডাঙ্গা-রাধানগর সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা সেলিনা বেগম, স্ত্রী কামরুন্নাহার সুমি, বোন শুকিয়া বেগম। এছাড়া বক্তব্য দেন কাজি আল-হেলাল, রকেট শেখ, কায়েম শেখ, রিজাবুল শেখ, মো. আরোজ আলীসহ আরও অনেকে।

নিহতের মা সেলিনা বেগম বলেন, “আমি ভেবেছিলাম আমার ছেলে আমাকে মাটি দেবে, আমার জন্য দোয়া করবে। কিন্তু খুনিরা আমার বুক খালি করে দিয়েছে। আমার নাতি একদিন তার বাবাকে খুঁজবে—আমি তখন তাকে কী জবাব দেব?”

দুই মাসের সন্তানকে কোলে নিয়ে নিহত আলিনুর ফকিরের স্ত্রী কামরুন্নাহার সুমি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েটাকে তার বাবার কোলে দিতে পারিনি। সে বড় হয়ে যখন জিজ্ঞেস করবে ‘আমার বাবা কোথায়’, তখন আমি কী বলব? আমার স্বামী যদি কারও টাকা নিয়ে থাকতেন, তবুও হয়তো মনকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু পাওনা টাকা চাইতে গিয়ে তাকে এভাবে হত্যা করা হলো কেন? এখন আমার ও আমার সন্তানের দায়িত্ব কে নেবে। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, গত শনিবার (১৮ জুলাই) রাতে আলিনুর ফকিরকে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মামলার দুই আসামিকে গ্রেফতার করা হলেও বাকি আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

তারা অবিলম্বে বাকি আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের দাবি জানান।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, আলিনুর হত্যা মামলার প্রধান দুই আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে প্রতিপক্ষ রাজিব শেখসহ তার সহযোগীরা নির্মাণশ্রমিক আলিনুর ফকিরকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

পরে সোমবার রাতে নিহত আলিনুর ফকিরের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement