আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও চারা গাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 69
ছবির ক্যাপশন :

মোঃ জজ মিয়া,কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, লেবুর চারা ও বিভিন্ন ধরনের সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু ও শফিকুর রহমান বাদল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু ও সামসুল হক চান মিয়া, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজী, সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ ও রফিকুল ইসলাম সেতু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাসিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ১ হাজার ৯০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়া ১ হাজার ৫০০ জন কৃষককে সাত প্রকার গ্রীষ্মকালীন সবজির বীজ (কলমি শাক, পুঁইশাক, বেগুন, শসা, মিষ্টিকুমড়া, লাউ ও চালকুমড়া), ১৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।
এছাড়া ১৪০ জন কৃষকের মাঝে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ৫০ মিলি ইমিটাফ বালাইনাশক বিতরণ করা হয়। একই সঙ্গে ২০ জন কৃষককে পাঁচটি করে লেবুর চারা ও ৩০ কেজি করে গোবর সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। বিনামূল্যে কৃষি উপকরণ পেয়ে কৃষকরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement