আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 17
ছবির ক্যাপশন :

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ 
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দুটি খাল পুনঃখনন  প্রকল্পের কাজ বরাদ্দকৃত  চেয়ে কম টাকায়  সম্পন্ন হওয়ার পর অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন পাঁচবিবি  উপজেলা প্রশাসন। সরকারি অর্থের অপচয় রোধে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে প্রকল্পের কাজ সমাপ্ত করার  ফলে এ বিপুল পরিমান অর্থ সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন  সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বাগজানা ইউনিয়নের সোনাপুর - খোর্দ্দমশুল - ঝিনাইগাড়ী হয়ে সোনামনু মাস্টারের জমি থেকে জীবনপুর অভিমুখে ১৮০০মিঃ খাল পুনঃখননের জন্য ৩১ লাখ ৭৯ হাজার টাকা এবং কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া আকরামের বাড়ি থেকে কুসুম্বা স্লুইচগেট অভিমুখে ৬০০ মিটার খাল পুনঃখননের জন্য ৮ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী খাল দুটি পুনঃখননের কাজ শেষ হওয়ার পর বর্ষাকালে কয়েক দফা খালের পাড় সংস্কার করা হয়। একই সঙ্গে  প্রধানমন্ত্রীর নিদের্শনা  অনুযায়ী বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় খালের দুই পাশে  বিভিন্ন প্রজাতির কয়েক শ গাছও রোপণ করা হয়।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাপুর-জীবনপুর খাল পুনঃখনন প্রকল্পে মোট ব্যয় হয়েছে ২১ লাখ ৪৩ হাজার ৮৮৫ টাকা। ফলে এ প্রকল্পে অব্যয়িত টাকার পরিমান  ১০ লাখ ৩৫ হাজার ১১৫ টাকা। অন্যদিকে, ঢাকারপাড়া-সুইচগেট খাল পুনঃখনন প্রকল্পে ব্যয় হয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৮৫০ টাকা এবং অব্যয়িত টাকার পরিমাণ  ৫২ হাজার ১৫০ টাকা। এ অবস্হায়  দুটি প্রকল্পের মোট ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ অব্যয়িত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে দৃষ্টান্ত স্হাপন করেছে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। তিনি বলেন ,"মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাঁচবিবি উপজেলার বাগজানা ও কুসুম্বা ইউনিয়নে দুটি খাল পুন:খনন সম্পন্ন হয়েছে।  দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক এ খাল খনন কার্যক্রম পরিচালিত হয়। ইতোমধ্যে খাল খননের কার্যক্রম সম্পন্ন করে শ্রমিকের নিজ নিজ একাউন্টে ব্যাংক পেমেন্টের মাধ্যমে মজুরি প্রদানপূর্বক অব্যয়িত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।  স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে খাল- খনন সংক্রান্ত কমিটির সকল সদস্য কাজ করেছেন জন্যই বিষয়টি সম্ভব হয়েছে। মূলত, এই খাল পুন:খনন সংশ্লিষ্ট এলাকার কৃষকের সেচ কার্যক্রমকে সহজ করার পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরণে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।"

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement