আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
Banner Advertisement

হৃদরোগে আক্রান্ত বিটিভির বাউল শিল্পী মোস্তফা বয়াতি, চিকিৎসার সহায়তার আকুতি

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 71
ছবির ক্যাপশন :

মোঃ জজ মিয়া,কিশোরগঞ্জ) 
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এক সময়ের নিয়মিত ও তালিকাভুক্ত বাউল শিল্পী মোস্তফা বয়াতি আজ হৃদরোগে আক্রান্ত হয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। বিটিভির শিল্পী ক্রমিক নম্বর ৯৩৪ হিসেবে দীর্ঘদিন সংগীতাঙ্গনে অবদান রাখা এই গুণী শিল্পী বর্তমানে অসুস্থতা ও অর্থকষ্টের সঙ্গে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন।
এক সময় তাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ হতো দেশজুড়ে অসংখ্য দর্শক-শ্রোতা। কিন্তু সময়ের পরিক্রমায় সেই শিল্পী আজ চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগতে থাকা মোস্তফা বয়াতির পরিবারও আর্থিক সংকটে দিশেহারা হয়ে পড়েছে।
তবে প্রতিকূল পরিস্থিতিতেও থেমে নেই তাঁর সংগীতচর্চা। সংগীতের প্রতি গভীর ভালোবাসা এবং জীবিকা নির্বাহের তাগিদে নিজ বাড়িতেই প্রতিষ্ঠা করেছেন ‘মোস্তফা বয়াতি সংগীত একাডেমি’। সেখানে নিয়মিত তরুণ প্রজন্মকে বাউল সংগীতের শিক্ষা দিচ্ছেন তিনি। সকাল-সন্ধ্যা এখনো তাঁর বাড়িতে চলে গানের রেওয়াজ, যেন সংগীতই তাঁর বেঁচে থাকার শক্তি ও অনুপ্রেরণা।
অসুস্থতা ও দারিদ্র্যের সঙ্গে দীর্ঘ সংগ্রামে ক্লান্ত এই শিল্পী এখন চিকিৎসা ব্যয় বহন এবং একাডেমির কার্যক্রম সচল রাখতে সরকারের সহযোগিতা কামনা করছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী  ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি আর্থিক সহায়তা ও পৃষ্ঠপোষকতার আবেদন জানিয়েছেন।
স্থানীয় সংস্কৃতিকর্মী ও পরিবারের সদস্যদের দাবি, দেশের লোকসংস্কৃতি ও বাউল ঐতিহ্য সংরক্ষণে মোস্তফা বয়াতির মতো গুণী শিল্পীদের পাশে দাঁড়ানো সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, সরকার ও সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে এই শিল্পীর চিকিৎসা নিশ্চিত হওয়ার পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত সংগীত একাডেমিটিও টিকে থাকবে।
বাংলার লোকসংস্কৃতির ধারক-বাহক এই শিল্পীর জীবন রক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement