আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকের মৃত্যু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ বেড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন
Banner Advertisement

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 47
ছবির ক্যাপশন :

ওসমানীনগর সংবাদদাতা:
দৈনিক সিলেটের সংবাদ পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও সম্মাননা  প্রদান অনুষ্ঠান শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
প্রতিনিধি সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও গণমুখী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন ও মানুষের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো সাহসিকতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব।
সাংবাদিকদের পক্ষ থেকে প্রধান অতিথির কাছে তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। গণমাধ্যম সমাজ ও রাষ্ট্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিনিধি মূল্যায়ন ও সম্মাননা প্রদান পর্ব। পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, ধারাবাহিক কর্মদক্ষতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক সিলেটের সংবাদ পত্রিকার ওসমানীনগর  প্রতিনিধি হিসেবে সাংবাদিক মো. ফজলু মিয়া-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর সাংবাদিক মো. ফজলু মিয়া দৈনিক সিলেটের সংবাদ পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মাননা আমার দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও সত্য, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।
সাংবাদিক মো. ফজলু মিয়ার সাংবাদিকতা জীবনে রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। তিনি যুক্তরাজ্যভিত্তিক টিভি ওয়ান ইউকে-এর সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাভিশনের সিলেট জেলা প্রতিনিধি এমদাদ হোসেন দীপুর সঙ্গে ভিডিও এডিটর হিসেবে কাজ করেছেন। এছাড়াও আরটিভির সিলেট জেলা প্রতিনিধি কামরুজ্জামান রাজ্জাক রুনুর সঙ্গে সাংবাদিকতা ও গণমাধ্যম কার্যক্রমে কাজ করে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।
স্থানীয় উন্নয়ন, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা, মানবাধিকার এবং সাধারণ মানুষের জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি ইতোমধ্যে একজন দায়িত্বশীল, সাহসী ও জনমুখী সাংবাদিক হিসেবে সুনাম অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে সহকর্মী, শুভানুধ্যায়ী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিক মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement