আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসকের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 66
ছবির ক্যাপশন :

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা সংবাদদাতা:
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি) বড় আউলিয়াপুর ১নং ওয়ার্ডে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আজ বুধবার (১৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি স্থানীয় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

আজ সকালে বড় আউলিয়াপুর ১নং ওয়ার্ডের মিলন পট্টি এলাকায় অবস্থিত প্রতিবন্ধী স্কুল সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি)। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কাছে যান এবং অত্যন্ত আন্তরিক পরিবেশে তাদের পড়াশোনা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন বিষয়ে দীর্ঘক্ষণ কথা বলেন। শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এরপর তিনি একই ওয়ার্ডের ‘বায়তুল কারীম জামে মসজিদ’ পরিদর্শনে যান এবং মসজিদটির সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে বরাবরের মতোই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান প্রশাসক।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময়কালে জেলা পরিষদ প্রশাসকের সাথে পটুয়াখালী জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল প্রমূখ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এ সময় উপস্থিত হয়ে জেলা পরিষদের এই উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement