আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 70
ছবির ক্যাপশন :

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা সংবাদদাতা:
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মেলা স্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন ড. মোঃ শহীদ হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ সহ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে সহকারী বন কর্মকর্তা নুরুন্নাহার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার যে পাঁচ কোটি বৃক্ষরোপনের সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত। সরকারের কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ও প্রত্যেকের উচিত বৃক্ষরোপণ করা। পর্যাপ্ত সংখ্যক বৃক্ষরোপণ করা গেলে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস পাবে এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে এছাড়া বৃক্ষ থেকে আমরা আরো অনেক সুবিধাও পাবো। তাই প্রত্যেক সচেতন নাগরিকের কর্তব্য সরকারের উদ্যোগের পাশাপাশি নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপন করা। 
জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ  এর যৌথ উদ্যোগে ১৫ জুলাই হতে ২১ জুলাই এই ৭ দিন  সকাল ১০ থেকে রাত ৮ পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। মেলায় বিভিন্ন ফলদ, বনজ ও ভেষজ গাছের চারার সমারহ নিয়ে সরকারি-বেসরকারি ২৫টি স্টল অংশগ্রহণ করেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement