আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোর, আদালতে সোপর্দ রাজাবাড়ি আলরাজ মেডিকেলে মুমূর্ষ অবস্থায় থাকা নারী ও শিশুর পরিচয় শনাক্ত সঙ্গে ২০ দিনের শিশু আধুনিক ও নিরাপদ শ্রীপুর গড়তে চাই মেয়র প্রার্থী খোকন প্রধান সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহবায়ক কমিটি ঘোষণা রায়পুরা আব্দুল্লাহপুরের একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বপন এখন বিএনপি,এলাকায় আতঙ্ক চিনাশুখানিয়ায় বাসায় চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া রিকশা চালক নকির চরম অসহায় প্রসংশোনীয় ভূমিকায় কাজ করে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক,মোঃ জাকির হোসেন সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ছাব্বির হোসেন মাতুব্বর মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ ‎ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানে ১ লক্ষ ৪০ হাজার ‎টাকা জরিমানা উপকূলীয় নারীদের নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে উন্নয়ন কর্মশালা
Banner Advertisement

কালিয়াকৈরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026
  • সংবাদটি দেখেছেন: 24
ছবির ক্যাপশন :

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)  
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নলুয়া এলাকায় পুকুরের পানিতে পড়ে আব্দুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে পড়ে এমন ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহমান উপজেলার নলুয়া এলাকার আব্দুর হাকিমের ছেলে। সে গজারিয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র  ছিলেন এবং স্থানীয় একটি মাদ্রাসায় কোরআন শিক্ষায় পড়তেন।
স্থানীয় সূত্রে জানা যায়,আব্দুর রহমান প্রতিদিনের ন্যায় ভোরে কোরআন শিক্ষা গ্রহনকরে এবং স্কুলে যায়। শনিবার  স্কুল থেকে বাড়ি ফিরে এবং খাওয়া ধাওয়া শেষ করে বাড়ির আশেপাশে খেলাধূলা করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে অসাবধানতাবশত পড়ে যায়। র্দীঘসময় আব্দুর রহমানকে তার পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুজি  করে।বাড়ির পাশের ওই পুকুরে আব্দুর রহমানের মরদেহ ভেসে ওঠে। পরে পরিবার ও স্থানীয় লোকজন তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।  
উপজেলা জাসাসের আহবায়ক মোঃ মজিবর রহমান জানান, অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।শিশুটির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।পরিবারটির প্রতি সমবেদনা জানাচ্ছি।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement