আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 62
ছবির ক্যাপশন :

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা সংবাদদাতা:
সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। 
আজ ১৩ জুলাই সোমবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় অনুষ্ঠিত হয়।  ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার সভায় সভাপতিত্ব করেন । 
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শামছুন নাহারের সঞ্চালনায় এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: আজাদ জাহান উপস্থিত ছিলেন।  এছাড়াও বিভাগের আওতাধীন চার জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, বিভাগীয় সমাজসেবা, এলজিআরডি, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি সম্প্রসারণ, প্রাণিসম্পদ, সমবায়, যুব উন্নয়ন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, প্রাথমিক শিক্ষা, বিআরডিবি, মহিলা বিষয়ক অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দপ্তরপ্রধানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বিভাগীয় সমাজসেবা কার্যালয় হতে বয়স্ক ভাতা; বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা; প্রতিবন্ধী ভাতা; হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা; প্রতিবন্ধী, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা উপবৃত্তি; জটিল রোগ যেমন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন পঞ্চাশ হাজার টাকা সহায়তা ও ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এছাড়াও এলজিআরডির অধীনে সড়ক রক্ষণাবেক্ষণ (দারিদ্র বিমোচন) কর্মসূচির মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ১৭৭ জন নারী কর্মীকে সহায়তা করা হয়েছে। এছাড়াও অন্যান্য দপ্তরের আওতাধীন নিজ নিজ অধিক্ষেত্রে সরকারের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করছে।

সভাপতি বলেন, আমাদের দেশে গরিব অসহায় লোকের অভাব নেই। প্রকৃত অভাবী লোকদেরকে সরকারের বরাদ্দকৃত  অর্থ প্রদান করুন, কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল যেন না থাকে। প্রতিদিন অনেক লোক বিভাগীয় দপ্তরে আসেন সাহায্যের দাবি নিয়ে, তাদেরকে সহায়তা করুন। অনেকগুলো দরিদ্র মানুষকে অল্প অল্প করে অর্থ প্রদান না করে, কিছু মানুষকে বড় পরিসরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। এতে সে এবং তার পরিবার পুরোপুরি উপকৃত হবে। এছাড়াও তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে পুনর্বাসন করুন। সরকার বরাদ্দ দিচ্ছে দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা করার জন্য, প্রকৃত উপকারভোগীদের মাঝে এর সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement