আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

স্কুলছাত্রীকে ধর্ষণ ও অপমানে বাবার আত্মহত্যা

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 56
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণ ও বাবার আত্মহত্যায় প্ররোচনায় প্রধান আসামি ফরহাদ গ্রেপ্তারঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের পর তার বাবাকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলার মূল হোতা মো. ফরহাদ ওরফে কোম্পানীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে আজ রোববার (১২ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটকে রাখার আবেদন জানিয়েছে পুলিশ প্রশাসন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ৫ জুলাই বালিয়াডাঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি রুজু করা হয়। মামলার বিবরণী অনুযায়ী, ভুক্তভোগী স্কুলছাত্রীকে অপহরণ ও পাশবিক নির্যাতনের পর লোকলজ্জা এবং অপমানের শিকার হয়ে তার বাবা আত্মহত্যার পথ বেছে নেন। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত ফরহাদ আত্মগোপনে ছিল।

আজ রোববার আদালতে জমা দেওয়া পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে রাখার আবেদন জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো দিক বা সহযোগী রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এলাকাবাসী ও নিহতের পরিবার এই নির্মম ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement