আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 74
ছবির ক্যাপশন :

মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শনিবার (৪ জুলাই ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকযদু গ্রামের রামজনম রবিদাসের শ্মশানে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের উপকরণসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. সোহেল রানা (২৭), পিতা: আবু সুফিয়ান, গ্রাম: বিহারীনগর; মো. মিলন ইসলাম (২১), পিতা: ময়ফুল ইসলাম, গ্রাম: দক্ষিণ চকযদু; মো. মেহেদী হাসান (২৭), পিতা: মৃত হেলাল উদ্দিন, গ্রাম: দক্ষিণ চকযদু এবং মো. মিলন ইসলাম (২৭), পিতা: জহুরুল ইসলাম, গ্রাম: উত্তর চকযদু। সকলের বাড়ি ধামইরহাট উপজেলা, নওগাঁ জেলায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক সেবন, সুযোগ পেলে মাদক বিক্রিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযানের সময় তাদের মাদক সেবনের উপকরণসহ হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ধামইরহাট থানা পুলিশ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement