আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
Banner Advertisement

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026
  • সংবাদটি দেখেছেন: 65
ছবির ক্যাপশন :

আসাদুজ্জামান,জেলা সংবাদদাতা,কুড়িগ্রাম:
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এবং পরিবেশবান্ধব বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক (রু. দা.) আসাদুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা,  বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র যুগ্ম সদস্য সচিব লিটু সরকার,কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন, আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও: নুর বক্ত, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. সাইফুর রহমান সরকার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম,  ব্র্যাক এর জেলা সমন্বয়কারী সৈয়দ ফাহিদ হাসান, এএফএডি এর টেকনিক্যাল ফেসিলেটেটর ফাতেমা আক্তার, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি সঞ্জীব গাইন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং সুধীজন অংশ নেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবিলায় কুড়িগ্রামে বৃক্ষরোপণ, নদী-খাল রক্ষা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জেলার সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্কুল-কলেজ পর্যায়ে পরিবেশ শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে তাঁরা একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এবং পরিবেশ সংরক্ষণে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে সনদ ও স্মারক প্রদান করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement