আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 81
ছবির ক্যাপশন :

বীরগঞ্জ (দিনাজপুর):
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নাগরী-সাগরী হলদিডাঙ্গা গ্রামের বাসিন্দা কোবেদ আলী ও নজরুলের বিরুদ্ধে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এভাবে কৃষিজমির টপ সয়েল অপসারণের ফলে জমির উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নজরুল ইসলাম (নজু) বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসনের নির্দেশনা ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন এলাকায় ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন এবং গোপনে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে মাটি বিক্রির কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাব খাটিয়ে এসব কার্যক্রম চালিয়ে আসায় অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের আরও দাবি, প্রশাসনিক নজরদারির অভাবে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম অব্যাহত রেখেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চাইলে তারা বলেন, “সরকার আমাদের খাওয়ায় না, পোড়ায় না—তাই আমরা সরকারের কথামতো কাজ করব কেন? আমরা কোনো আইন মানি না।” — এমন মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, অভিযোগটি প্রশাসনের নজরে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ক্ষতি প্রতিরোধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement