আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

মাধবদী মেহের পাড়ায় মেম্বার প্রার্থী বাছেদের বিরুদ্ধে অপপ্রচার; সংবাদ সম্মেলনে হত্যা হুমকির অভিযোগ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 70
ছবির ক্যাপশন :

মাধবদী (নরসিংদী) 
নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া পৌলানপুর এলাকায় এক কিশোরী ধ*র্ষণের শিকার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ আব্দুল বাসেদ মিয়া ও তার পরিবার। আজ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল বাসেদ মিয়া বলেন, "পৌলানপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় ২ জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে ১ জন গ্রেপ্তারও হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল আমার নির্বাচনী জনপ্রিয়তা ও সুনাম ক্ষুণ্ন করতে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে আমাকে, আমার ছেলে ও পরিবারকে জড়িয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনার সাথে আমার বা আমার পরিবারের কোনো দূরতম সম্পর্কও নেই।"
​তিনি আরও অভিযোগ করেন,  আলমগীর নামের ব্যক্তি তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করেন। একই সাথে এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।
​এদিকে ঘটনার বিষয়ে বান্ধব টেক্সটাইল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনার রাতে ওই নারী শ্রমিক ডিউটিতে আসেননি। অসুস্থতার কথা বলে রাত ১০টার দিকে তিনি ছুটি নিয়েছিলেন।
​অন্যদিকে, ভুক্তভোগী কিশোরীর মা জানান, "ঘটনাস্থলে ধর্ষণের কোনো ঘটনা আমরা নিজেরা শুনিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকের মাধ্যমেই আমরা বিষয়টি প্রথম জানতে পেরেছি।"
​বর্তমানে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement