আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

মান্দায় বৃক্ষরোপণ কর্মসূচি ও সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন: এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026
  • সংবাদটি দেখেছেন: 69
ছবির ক্যাপশন :

মোঃ মমিন আলী নওগাঁ জেলা সংবাদদাতা:
সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মান্দা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের রামপুর মোড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সড়ক ও জনপথ–চকগৌরী–দামনাস (বাগমারা) সড়কের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

পরে দুপুর সাড়ে ১২টায় উপজেলার বুড়িদহ দেবীর মোড় থেকে বারিল্লা পর্যন্ত প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ১ দশমিক ৩ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে মেসার্স জুঁই ট্রেডার্স। প্রতিষ্ঠানের প্রতিনিধিরা হলেন জুয়েল রানা, তালহা জুবায়ের ও জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, ৮ নম্বর কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নুরবক্স মণ্ডল, শিক্ষক নেতা আনিসুর রহমান, নাসির উদ্দিন সরদার, গোলাম সারোয়ার স্বপন, মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান হারুন, ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কহিম উদ্দিন শাহ, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, আলাউদ্দিন, নোমান ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement