আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ৩ বিয়ের পর পরিবারকে বঞ্চনা, স্ত্রী-সন্তানকে পিটিয়ে যখম থানায় অভিযোগ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব,কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি অনুমোদন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী, কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মনুমুখ ইউনিয়নের সাধু হাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৫ কুলাউড়া পৌর বিএনপি'র কমিটি স্থগিত ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: মির্জা ফখরুল নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর: প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে মুন্ডুমালায় খাবার পানির সমস্যা নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু
Banner Advertisement

কটিয়াদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন প্রচারণা র‌্যালি, আলোচনা সভা ও Bangla QR বিতরণ

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 59
ছবির ক্যাপশন :

মোঃ জজ মিয়া,(কিশোরগঞ্জ) জেলা সংবাদদাতা:
ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে কিশোরগঞ্জের কটিয়াদীতে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা এবং Bangla QR বিতরণ কর্মসূচি আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি, কটিয়াদী শাখা।
"লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ জুলাই) কটিয়াদী সরকারি কলেজের সামনে স্থাপিত পূবালী ব্যাংকের অস্থায়ী স্টল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশীদ।
পূবালী ব্যাংক পিএলসি, কটিয়াদী শাখার ব্যবস্থাপক এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একই কার্যালয়ের এডিসি জোনাল ইনচার্জ সুমন বর্মন।
বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন শুধু সময় সাশ্রয়ীই নয়, এটি নিরাপদ ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Bangla QR, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং কার্ডভিত্তিক লেনদেনের ব্যবহার বাড়লে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পাবে এবং স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।
কর্মসূচির অংশ হিসেবে গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপে নিবন্ধন, বায়োমেট্রিক সংযুক্তিকরণ এবং ব্যবসায়ীদের জন্য POS ও Bangla QR সেবা গ্রহণের সুযোগ রাখা হয়। এছাড়া Bangla QR-এর মাধ্যমে প্রতীকী ৫ টাকা লেনদেনকারী গ্রাহকদের উৎসাহিত করতে বিস্কুট অথবা পানির বোতল উপহার দেওয়া হয়।
আলোচনা সভা শেষে স্থানীয় ব্যবসায়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে Bangla QR তুলে দেওয়া হয়। এ সময় জুবায়ের ইলেকট্রিকের শীতল কুমার সাহা, জনি মোটরসের আল আমিন, রাতুল মেশিনারিজ এবং রানা ট্রেডার্সের প্রতিনিধিরা Bangla QR গ্রহণ করেন। পাশাপাশি QR কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারের আগ্রহ আরও বাড়বে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement