আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন বিশ্ব বাণিজ্য ও ঝুঁকি বহনকারী সমুদ্রযাত্রীদের স্মরণে পাবনায় সমুদ্রযাত্রী দিবস উদযাপিত নড়াইলে হাইট ব্যারিয়ারে ধাক্কা, নসিমন থেকে ছিটকে গরু ব্যবসায়ীর মৃত্যু গৌরীপুর উপজেলা ও পৌর বিনপির পরিচিতি সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ফরিদপুরের মধুখালীতে ইয়াবা বিক্রির সময় দম্পতি সহ গ্রেপ্তার শ্রীপুরে প্রায় ২০কোটি টাকার ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পটিয়ার আশিয়া যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেড়ায় ডিজিটাল লিটারেসি ও ই-কমার্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার, ৪ জন আটক শ্রীপুরে টাকা ফেরত চাওয়ায় নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
Banner Advertisement

প্রবাসীদের উদ্যোগে তাজপুরে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026
  • সংবাদটি দেখেছেন: 67
ছবির ক্যাপশন :

ওসমানীনগর সংবাদদাতা:
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভারেরা, মাধবপুর ও সরদারপাড়া এলাকায় জননিরাপত্তা নিশ্চিত ও রাতের চলাচল সহজ করতে গ্রেটার ভারেরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ.কে.-এর অর্থায়নে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান  মইনুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদী লুনা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। দেশের উন্নয়নের পাশাপাশি নিজ নিজ এলাকার কল্যাণে তাদের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রবাসীদের এমন উদ্যোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও মানুষের জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় স্থাপিত স্ট্রিট লাইটগুলো এলাকার নিরাপত্তা জোরদার, দুর্ঘটনা ও অপরাধপ্রবণতা হ্রাস এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষা, অবকাঠামো ও জনকল্যাণমূলক আরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement