আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী'র গাছ বিক্রির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে যুবক গ্রেফতার, মোবাইলে মিলল ৩৮ অ্যাপ শ্রীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ বোচাগঞ্জে পুসাব-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা ও সম্ভাবনা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বেড়া পৌরসভায় চালু হচ্ছে ডিজিটাল কমিউনিটি ফিডব্যাক প্ল্যাটফর্ম বালু জব্দ! কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে মনু নদে সেচ প্রকল্পে সৃষ্ট কৃত্তিম জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি গলাচিপা থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ আসামী গ্রেফতার বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
Banner Advertisement

চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,গ্রেপ্তার ১৩

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 91
ছবির ক্যাপশন :

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ শেখ মুজিব রোডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, ১০টি লাঠি, চারটি সাদা কাপড়ের টুকরা এবং ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বন্দর থানার বারেক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সমবেত হয়ে একটি আকস্মিক মিছিল বের করে। মিছিলকারীরা একটি বাসে করে এসে কয়েক মিনিট ধরে স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি ছিল সংক্ষিপ্ত সময়ের। স্লোগান শেষে অংশগ্রহণকারীরা পুনরায় বাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ সেখানে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মাথায় সাদা কাপড় বাঁধা অবস্থায় আশপাশের বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে লাঠি, বাঁশ, ইটের টুকরা ও অন্যান্য আলামত উদ্ধার করে পুলিশ। এরপর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণ এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক, ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আমিনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, নগরীতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement