আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে: সম্পাদক মোস্তফা মামুন নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে অবৈধ বালু দস্যুদের আস্তানায় হানা গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্যসহ গ্রেফতার ৪ কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী পটুয়াখালী-বরিশাল মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষ পর্যটকের মৃত্যু শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান মাদকাসক্তি মুক্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত আওয়ামী লীগের শাসনামলের ষড়যন্ত্রমূলক মামলার পাঁচ বছর: স্মৃতিচারণে সাংবাদিক আককাস সিকদার ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
Banner Advertisement

আলফাডাঙ্গায় জন্মদাত্রী মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা: ঘাতক ছেলে পুলিশের হাতে গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 97
ছবির ক্যাপশন :

মোঃ ইলিয়াছ খান,সালথা উপজেলা ফরিদপুর:
ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র ঈদুল আযহার দিনে জন্মদাত্রী মাকে কোদাল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাকারী ঘাতক ছেলে হুসাইন ওরফে হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৯ মে) তাকে উপজেলার পন্ডিতের বানা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহার দিন সকাল ৯ টার দিকে তুচ্ছ ঘটনার জেরে নিজ মাকে কোদাল দিয়ে মাথায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করে হোসেন। হত্যাকাণ্ডের পর থেকেই সে গ্রেপ্তার এড়াতে স্থানীয় একটি পাট ক্ষেতের ভিতরে আত্মগোপন করেছিল।
গতকাল শুক্রবার বিকেলে হোসেন নিজ বাড়িতে ফিরে এলে এলাকাবাসী ও গ্রাম পুলিশ কামাল শেখ তাকে খবর পেয়ে আটকে রাখেন। পরে থানা পুলিশকে খবর দিলে আলফাডাঙ্গা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়দের বক্তব্য: পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আসামিকে ধরার জন্য তৎপর চালান থানা পুলিশ। এলাকাবাসী ও গ্রাম পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement